1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় চেলসির

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১২৬ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ে শীর্ষে চেলসি।

গতকাল শনিবার হাল সিটির কেসি স্টেডিয়ামে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের প্রচেষ্টা হাল সিটির গোলরক্ষক অ্যালান ম্যাকগ্রেগর দুর্দান্তভাবে ঠেকিয়ে দেয়ায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি চেলসি।

তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইপিএলের সাবেক চ্যাম্পিয়নদের। ৫৬ মিনিটে দুই ডিফেন্ডার ব্রাজিলের ডেভিড লুইজ ও ইংল্যান্ডের অ্যাশলি কোলের মধ্যে গড়ে ওঠা আক্রমণকে সাফল্যে রূপায়িত করে চেলসিকে এগিয়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

৮৭ মিনিটে অতিথিদের জয় নিশ্চিত করা গোলটি ২০০তম ইপিএল ম্যাচ খেলতে নামা স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তরেসের।

উল্লেখ্য, এই জয়ে ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে হোসে মরিনিয়োর দল। একটি করে ম্যাচ কম খেলা আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট যথাক্রমে ৪৫ ও ৪৪।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ