1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ : রুহুল কবির রিজভী সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে: সাচিং প্রু

প্রার্থী বাছাইয়ে পরিবর্তন আনতে পারেন রাহুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪
  • ১৩৩ Time View

আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরিতে পরিবর্তন আনতে যাচ্ছে কংগ্রেস। গতকাল শুক্রবার কোর কমিটির বৈঠকের পর একথা জানালেন রাহুল গান্ধী। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ মানুষের দাবির কথা মাথায় রেখেই লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করা হবে।

রাহুল গান্ধী জানিয়েছেন, প্রার্থী তালিকায় কাদের রাখা হবে সে বিষয়টি খতিয়ে দেখছে স্ক্রিনিং কমিটি। সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি বজায় রাখতে কোনও অপরাধমূলক কাজের অভিযোগ নেই এমন ব্যক্তিদের প্রার্থী তালিকায় রাখা হবে। প্রার্থী বাছাই প্রক্রিয়ার জন্য এদিন স্ক্রিনিং কমিটির সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। নির্ধারিত সময়ের আগেই প্রার্থী তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে এই নতুন নিয়ম আম আদমি পার্টির প্রভাব বলে ধারণা করছেন রাজনৈতিক বোদ্ধারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ