1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী

জামায়াতের নায়েবে আমীর নাজির আহমাদ- ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১৪১ Time View
জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার রাত ১১টা ১০মিনিটে রাজধানীর শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলের প্রচার বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেছে।
গত ২৭ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ২ জানুয়ারি দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
একেএম নাজির আহমেদ ১৯৬৮ সালে ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ওই সময় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন বর্তমান জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী। ছাত্রজীবন শেষ করে তিনি জামায়াত ইসলামীতে যোগ দেন।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইংরেজি বিভাগে দীর্ঘ আট বছর শিক্ষকতা করেছিলেন। ৭০ এর দশকে বৃহত্তর কুমিল্লা জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন তিনি। এরপর কেন্দ্রীয় নায়েবে আমির মনোনীত হন।
এছাড়া বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক ও ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার মেয়ের জামাই মাওলানা আব্দুল হালিম বর্তমানে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর নাজির আহমেদকে গ্রেফতারের জন্য তার বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে আটক করে নিয়ে যায় তার ছেলেকে। এর পরপরই স্ট্র্রোক করেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ