1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চাঁদপুরে বিজিবির গুলিতে যুবদলকর্মী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪
  • ১৪৮ Time View

চাঁদপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে ফারুক পাটোয়ারী (৩৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ফারুকের বাবার নাম আবদুর রাজ্জাক। তাঁর বাড়ি সদর উপজেলার মান্দারি গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একজন ম্যাজিস্ট্রেটসহ বিজিবির একদল সদস্য গাড়িতে টহল দিচ্ছিলেন। তাঁরা সদর উপজেলার মহামায়া এলাকায় পৌঁছালে অবরোধকারীরা অতর্কিতে হামলা চালায়। অবরোধকারীরা বিজিবির একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিজিবি গুলি ছোড়ে। গুলি ফারুকের গায়ে লাগে। তাত্ক্ষণিকভাবে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

আহমেদ কাজল নামের হাসপাতালের চিকিত্সক জানান, গুলি ফারুকের বুকে লেগেছে। হাসপাতালে আনার আগেই ফারুক মারা যান বলে তিনি নিশ্চিত করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ বলেন, ফারুক যুবদলের কর্মী।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবির গাড়িতে থাকা ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান জানান, বিজিবি গুলি না চালালে তাঁরা এ হামলায় মারা পড়তেন। এ কারণে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ