1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৪২ Time View

আইনশৃংখলা বাহিনীর দায়িত্বে নিয়োজিতদের ৪৮ ঘণ্টার মধ্যে সাগর ও রুনির হত্যাকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

তিনি বলেছেন, ‘এমন একটি হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না।’

শনিবার দুপুর ১টার দিকে পশ্চিম রাজাবাজারের শাহরিয়ার রশিদ লজের ভাড়া বাসায় নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর ও রুনির মায়ের যে কান্না আমি দেখেছি এমন কান্না যেন আর কাউকে কাঁদতে না হয়।’

শনিবার সকালে একই স্পটে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দেশ আজ বধ্যভূমিতে পরিণত হয়েছে’ বলে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তার সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। এমন বক্তব্য কোনভাবেই আশা করা যায় না।’

এ সময় যে কোন অস্থিতিশীল পরিস্থিতিতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ