1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দেশবাসীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান বিরোধীদলীয় নেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ১৯১ Time View

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আজ দেশের সব খানে অনিশ্চয়তার অন্ধকার। নতুন বছরে মুক্তির আলোকবর্তিকায় সেই অন্ধকার দূর করবে।

আজ মঙ্গলবার ২০১৩ সালের শেষ সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে দেশবাসীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান বিরোধীদলীয় নেতা।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘শান্তির জনপদ বাংলাদেশের মাটি আজ রক্তে সিক্ত হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সাংবিধানিক ও মৌলিক অধিকার অস্বীকৃত। জনগণ উত্পীড়িত ও আতঙ্কে ক্লিষ্ট। সব খানে অনিশ্চয়তার অন্ধকার। নতুন বছর সেই অন্ধকার দূর করবে মুক্তির আলোকবর্তিকায়, মানুষ সেই প্রত্যাশায় আছে।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আসে। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবোদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত্ বিনির্মাণে তত্পর হতে পারলে নতুন বছরটি হয়ে উঠতে পারে সাফল্যময়।

বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ