1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক

বুধ ও বৃহস্পতিবার বগুড়ায় হরতাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ১৮৭ Time View

বগুড়া জেলা ১৮ দল বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধা ৬টা পর্যন্ত জেলায় ৩৬ ঘন্টা হরতাল ডেকেছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আজ বিকেল ৪টায় শহরের নবাববাড়ী রোডে জেলা ১৮ দল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত সমাবেশ থেকে এ হরতাল আহবান করেন জেলা ১৮ দলের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহাবুদ্দিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, মাফতুন আহম্মেদ খান রুবেল, নাজমা খাতুন সহ ১৮দলীয় জোটের নেতৃবৃন্দ।

জেলা ১৮ দলের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৮ দলের পক্ষ থেকে বগুড়া জেলায় হরতাল আহবান করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ