1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোপা-লড়াই জমিয়ে তুলল চেলসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ১৪২ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসি ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে শিরোপা-লড়াই জমিয়ে তুলেছে।

জিতলেও ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চতুর্থ মিনিটে স্লোভাক ডিফেন্ডার মার্তিন স্কারতেলের গোলে পিছিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল চেলসি।

তবে ১৭ ও ৩৪ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড ও ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতোর লক্ষ্যভেদ বিরতির আগেই এগিয়ে দেয় জোসে মরিনিয়োর দলকে।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মূল্যবান তিনটি পয়েন্ট পাওয়ার আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা।

উল্লেখ্য, ১৯ রাউন্ড শেষে ৪০ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান তৃতীয়। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ