1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক

রাজশাহীতে অর্ধশতাধিক ককটেল ও গানপাউডার উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ১৪৮ Time View

রাজশাহীর বিনোদপুর এলাকায় যৌথ বাহিনী আজ সোমবার ভোররাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৫টি ককটেল ও পাঁচ কেজি গানপাউডার উদ্ধার করেছে। র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ভোররাত তিনটার দিকে এ অভিযান পরিচালনা করে।

রাজশাহীর র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবির-অধ্যুষিত নগরের বিনোদপুরের মণ্ডলের মোড়ে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৬৫টি ককটেল ও পাঁচ কেজি গানপাউডার পাওয়া যায়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, যৌথ বাহিনী ভোররাতে নগরের ডাঁশমারী এলাকায় অপর একটি অভিযান চালিয়ে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীসহ চারজনকে আটক করে।

এদিকে গতকাল রোববার রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের একটি দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মনির জানান, নাশকতার জন্য ককটেলগুলো রাখা হয়েছিল। খবর পেয়ে তা উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ