1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক

মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ১৭২ Time View

রাজধানীর মালিবাগের রেলগেটে থেকে রামপুরা আবুল হোটেলের সামনে পর্যন্ত পুলিশের সাথে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনসুর নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত মনসুর আলী উত্তরা ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে জামায়াতের বেশ কিছু নেতাকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করে। তারা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় মনসুর নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এ ঘটনার পর এলাকায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ