1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

‘এক গুলির জবাবে ১০ গুলি করবে ছাত্রলীগ’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ১৯৯ Time View

১৮ দলীয় জোটের আগামীকাল ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বিএনপি সহ জামায়াত-শিবিরকে প্রতিহত করতে ছাত্রলীগ মাঠে থাকবে। তারা যদি একটি গুলি করে, ছাত্রলীগ ১০টি গুলি করবে।ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ কথা বলেছেন।

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ ঢাকা মহানগরের এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সিদ্দিকী নাজমুল আলম আরও বলেন, বিএনপি যে সাংঘর্ষিক আন্দোলনের ডাক দিয়েছে আমরা জানি সে আন্দোলনে বিএনপি নয় মাঠে থাকবে জামায়াত-শিবির।

তাই তাদের সম্পূর্ণ প্রতিহত করা হবে। ছাত্রলীগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, বিএনপির কর্মসূচি কিভাবে প্রতিহত করতে হয় ছাত্রলীগ মাঠে থেকে তা বুঝিয়ে দেবে।

প্রত্যেক এলাকায় পাহারা বসানো হবে। ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা বলেন, রাজাকারের হাতে জাতীয় পতাকা তুলে দিতে দেব না। খালেদা জিয়াকে রাজাকারদের সঙ্গে পাকিস্তানে পাঠাতে ছাত্রলীগই যথেষ্ঠ।

বিএনপি রোববার সমাবেশ কিভাবে করে তা দেখবে ছাত্রলীগ। এ সময় বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের ঢাকা মাহগরীর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ