1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

চুয়াডাঙ্গা থেকে ঢাকায় কোন গাড়ি আসছে না

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩
  • ১৮০ Time View

চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামি সব ধরণের যাত্রীবাহী কোচের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চুয়াডাঙ্গা জেলায় গত দু’দিনে কোন আটকের খবর পাওয়া যায়নি। পরিবহন শ্রমিকরা বলছেন, প্রশাসন নিষেধ করায় শুক্রবার বেলা ১১টা থেকে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, মৌখিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকাগামি কোচ চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ না মেনে আমাদের উপায় নেই।

চুয়াডাঙ্গা জেলা সড়ক ও পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে গাড়ি চলাচল কিংবা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারপরও ঢাকাগামি কোচ চলাচল বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট মালিকরা। সাংগঠনিকভাবে কাউকে নিষেধ করা হয়নি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। মালিকপক্ষ কেন গাড়ি চালাচ্ছেন না তা বলতে পারবো না।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন জানান, ঢাকাগামি গাড়ি চলাচল বন্ধ রাখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। যাত্রী সংকটে লোকসানের ভয়েও মালিকপক্ষ গাড়ি চলাচল বন্ধ রাখতে পারে

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ