1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

খালেদার কর্মসূচি হাস্যকর: হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ১৬৭ Time View

বিজয়ের মাসে রাজাকারদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছেন, যা হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরে হানিফ তার নিজ বাসভবনে আওয়ামী মহিলা লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। হানিফ বলেন, বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার এই কর্মসূচিকে প্রত্যাখান করবে। জনগণ তো দূরের কথা তার কর্মীরাও ২৯ তারিখের এই কর্মসূচিতে অংশ নেবে কি না সেটা বিরোধী দলীয় নেতাকে ভেবে দেখতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের কোনো বাধা বা বিধিনিষেধ নেই। তবে এই কর্মসূচির নামে কোনো নাশকতা হলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। এ সময় কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান মিনার নেতৃত্বে মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ