1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

‘জঙ্গিদের ভাগ্যে যা হবে, আপনার ভাগ্যেও তা হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ২০২ Time View
বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়াকে উদ্দেশ্য করে জাসদ সভাপতি ও নির্বাচনকালীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আপনি যদি জঙ্গিবাদের সঙ্গ ত্যাগ না করেন, তাহলে জঙ্গিদের ভাগ্যে যা হবে, আপনার ভাগ্যেও তা হবে। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ইনু বলেন, আমরা নির্বাচন চাই তাই জনগণের অধিকার, সংবিধান রক্ষা, জঙ্গিবাদ দমনের উদ্যোগ নিয়েছি, আর খালেদা জিয়া নির্বাচন বানচাল, জনগণের অধিকার বর্জন, সংবিধান ধ্বংস, জঙ্গি বাঁচানোর চেষ্টা করছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনকালীন সরকারের গণপূর্তমন্ত্রী আমির হোসেন আমু, ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ