1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপনে দেশ ছেড়েছেন খিলক্ষেত থানার ওসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ১৭২ Time View

পরিবার নিয়ে গোপনে দেশ ছেড়েছেন রাজধানীর খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। ১৫ ডিসেম্বর দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি দেশত্যাগ করেন। তবে কেন তিনি এভাবে দেশ ছাড়লেন, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি। পুলিশের উচ্চপর্যায় হতে জানা যায় , ওসি শামীম হোসেন সপরিবারে যুক্তরাষ্ট্রে গেছেন।
দায়িত্ব ফেলে থানার ওসির এভাবে দেশত্যাগের ঘটনায় বিব্রত মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে তাঁরা অভিবাসন পুলিশ থেকে প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করেছেন। কিন্তু গণমাধ্যমের সামনে কেউ কোনো কথা বলতে চাননি। আজ বুধবার মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ও গুলশানের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবীরের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ প্রসঙ্গে রাতে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘তিনি সিক (অসুস্থতাজনিত ছুটি) রিপোর্ট করেছেন। এর পর থেকে অনুপস্থিত আছেন। এখন তিনি কোথায় আছেন, তা জানি না। অনুসন্ধান করে দেখা হচ্ছে।’

শামীম হোসেনের কর্মস্থল খিলক্ষেত থানার সঙ্গে যোগাযোগ করা হলে সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘গত ১৪ তারিখ স্যার অসুস্থ হয়ে পড়লে থানা থেকে পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা হন।’ এরপর তাঁরা কিছু জানেন না বলেও জানান।

একই কথা বলেছেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) ও বর্তমানে ওসির দায়িত্বে থাকা খান মোহাম্মদ আশরাফউদ্দীন। তিনি বলেন, ‘স্যার অসুস্থতার জন্য রেস্টে আছেন।’ তবে তিনি কোথায় রেস্টে আছেন, সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
পুলিশ হাসপাতালেও খোঁজ নিয়ে জানা গেছে, তিনি সেখানে ভর্তি হননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ