1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মানিকছড়ি থানা আগুনে ভষ্মীভূত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ১৭৪ Time View

খাগড়াছড়ির মানিকছড়ি থানা ভায়বহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়েছে। আজ সকাল ৭ টার দিকে এ ঘটনার সূত্রপাত। এ আগুনে পুলিশ ২টি ব্যারাক অস্ত্রাগার, ওয়ারলেস অপারেটর কক্ষ, হাজতখানাও পুরোপুরি পুড়ে গেছে। পুলিশ ব্যারাকের গুলি-বারুদসহ বিভিন্ন দাহ্য পদার্থ পুড়তে থাকায় এখনও পর্যন্ত (সকাল ৯টায়) থানা ভবনের কাছে যাওয়া যাচ্ছে না। তারপরও সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ওসি কেশব চক্রবর্তীর ধারণা, পুলিশ ব্যারাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি গণমাধ্যমকে জানান, ভোরের দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ৬০ কিলোমিটার দূরে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হলেও সকাল ৯টা পর্যন্ত মানিকছড়ি উপজেলায় পৌঁছাতে পারেনি। এঘটনায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ওসি বলেন, চলমান অবরোধের কারণে বেশিরভাগ পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্বে থাকায় তাদের বা থানার কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। থানার ভেতরে যে কয়েকজন ছিল, তারা কেবল নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। জান রক্ষা হলেও মাল রক্ষা করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ