1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বিশ্বকাপ ট্রফি আসা উপলক্ষে ফুয়াদের গান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ১৯৩ Time View

বিশ্বকাপ ফুটবলের সোনালি ট্রফি এসেছে বাংলাদেশে। এ উপলক্ষে তৈরি করা হয়েছে একটি নতুন গান। গানটির প্রথম দুটি লাইন হলো: ‘এসো শূন্যের মাঝে/  সুরে তালে মেতে উঠি সবাই…’। গানটি যৌথভাবে লিখেছেন মাহবুব মোর্শেদ ও মাইকেল (শুন্য)। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। কণ্ঠ দিয়েছে ব্যান্ড শুন্য, নেমেসিস ও অর্থহীনের রাফা। জানা গেছে, আজ গানটি গাওয়া হবে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আর কাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

এ পর্যন্ত অসংখ্য গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ। কিন্তু এবারের কাজটি তাঁর কাছে অন্য রকম মনে হয়েছে। ফুয়াদ বলেন, ‘এ কাজটি আমার জন্য অনেক বেশি সম্মানের। তাই সেভাবেই কিছু একটা করার চেষ্টা করেছি। আশা করছি, গানটি সবার কাছে ভালো লাগবে।’

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি আসা উপলক্ষে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। জানা গেছে, ১৫ হাজার দর্শক এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবে।
বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর বিশ্বকাপ ফুটবলের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে। এটি ২৬৭ দিন ঘুরবে বিশ্বের ৮৯টি দেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ