1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিএমএইচ থেকে এরশাদের বিশেষ বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ২৩৫ Time View

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিশেষ বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, তাঁকে চিকিত্সার নামে আটকে রাখা হয়েছে।
বার্তায় এরশাদ বলেছেন, ‘আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে।’ ঘোষিত তফসিলে জাপা নির্বাচনে যাবে না বলেও তিনি আবার ঘোষণা দিয়েছেন।

এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে এরশাদ এসব কথা জানান বলে জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ববি হাজ্জাজ জানান, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তাঁর টেলিফোনে আলাপ হয়েছে এবং টেলিফোনেই তিনি এসব নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ বলেছেন, ‘আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসেবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তাঁর নিজের এবং সেটি তাঁর নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলাবিরোধী যেকোনো কাজের জন্য আমি যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’

এরশাদ আরও বলেন, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং তাঁর ভাই ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের তাঁর কাছ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববি হাজ্জাজের মাধ্যমে তিনি গণমাধ্যমের কাছে তা তুলে ধরবেন বলে জানিয়েছেন। অন্য কারও বক্তব্য, বিবৃতি ও প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান এরশাদ।
এরশাদ বলেন, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না। এ জন্য ইতিমধ্যেই আমাদের দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ