1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাতক্ষীরায় দুই আ. লীগের কর্মী খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ১২২ Time View

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরশকাঠি গ্রামে জজ আলী (৩৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জজ আলীকে জোর করে বাড়ি থেকে বের করে আনে তারা। এরপর বাড়ির ৫০ গজ দূরে তাঁকে হত্যা করা হয়।

নিহত জজ আলী সরশকাঠি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, হত্যার পাশাপাশি দুর্বৃত্তরা জজ আলীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

জজ আলীর বাড়ির ২০০ গজ দূরে সরশকাঠি পুলিশ ফাঁড়ি।

এর আগে গতকাল রাত ১২টার পর একদল দুর্বৃত্ত একই উপজেলার গোপীনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানকে তাঁর বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা আজিজুর রহমানকে পিটিয়ে হত্যা করেছেন।

গতকাল রাত ১০টা এক মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি এলাকায় ১২টি বাড়িতে অগ্নিসংযোগ, একই এলাকার ঝাওডাঙ্গা বাজারে দুটি দোকানে আগুন দেন তাঁরা। এ ছাড়া আশাশুনি উপজেলার বোদাহাটা বাজারে তিনটি দোকান ও বোদাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ