1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ২৮০ Time View

বহু নাটকীয়তা শেষে বৃহস্পতিবার রাত দশটার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির স্বাধীনতার প্রায় চার দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর এই প্রথম কারো মৃত্যুদণ্ড কার্যকর হলো।

এর আগে এই ট্রাইব্যুনালে আরো অনেকেরই সাজা হয়েছে।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে জামায়াতে ইসলামী আগামী রবিবার সারাদেশে হরতাল ডেকেছে।

রাত ১০টা ১ মিনিট

কারাগারের একজন কর্মকর্তা জানান যে, রাত দশটা এক মিনিটে মি. মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে।

সেসময় জেলগেটের বাইরে সাংবাদিকদের ভিড়ের মধ্য দিয়ে দুটো অ্যাম্বুলন্সেকে ভেতরে ঢুকতে দেখা যায়।

বৃহষ্পাতিবার কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর দু’জন ম্যাজিস্ট্রেট কাদের মোল্লার সাথে দেখা করে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে চান কীনা সেবিষয়ে জানতে চান।

কিন্তু এবিষয়ে মি. মোল্লা তাদেরকে কি বলেছেন জানতে চাইলে কারা কর্তৃপক্ষ কিছু বলতে রাজী হয়নি।

সুপ্রিম কোর্টের আদেশের পর কাদের মোল্লার পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় আবারও ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার সাথে দ্বিতীয়বারের মতো দেখা করেছেন।

জামায়াতের প্রতিবাদ

জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর দলটির পক্ষ থেকে এর প্রতিবাদে আগামী রবিবার  সারাদেশে হরতালের ডাক দেওয়া হয়।

দলটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে,‘বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের আহবান অগ্রাহ্য করে সরকার সুপরিকল্পিতভাবে আব্দুল কাদের মোল্লাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে।’

দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘এর সাথে যারা জড়িত তাদের করুণ পরিণতি দেশবাসী অতিশ্রীঘ্রই তা প্রত্যক্ষ করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ