1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

বগুড়ায় মঙ্গল ও বুধবার হরতাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ১০৬ Time View

bograভোটার তালিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম অর্ন্তভূক্ত না করায় এবং নেতাকর্মীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

রোববার শহরে মাটিডালিতে অবরোধ সমর্থনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজার রহমান রাজু জানান, মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।

তিনি বলেন, ভোটার তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভূক্ত না করায় এবং দলীয় নেতাকর্মীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে এই হরতাল।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ‘চিকিৎসার জন্য’লন্ডনে যান। এরপর থেকে পরিবার নিয়ে সেখানেই বসবাস করছেন তিনি।

এর আগে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রোব ও সোমবার জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচিতে সারাদেশে অবরোধ চলায়    শনিবার ওই হরতাল প্রত্যাহার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ