1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫-০ গোলে জিতেছে রিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৩৪ Time View

rewলা লিগায় ২৪ নভেম্বরের খেলায় ৫-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা হারিয়েছে আলমেরিয়াকে।

ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল করেন রিয়ালের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে সদ্যই হ্যাটট্রিক করা এই তারকা যে ফর্মের তুঙ্গে আছেন, বোঝাই যাচ্ছে!

১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে তারা হয়ে উঠে আরো বেশি আক্রমণাত্মক। একে একে তুলে নেয় আরো চার চারটি গোল।

৬১ মিনিটের সময় দলে হয়ে দ্বিতীয় গোল করেন করিম বেঞ্জামিন। রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন তিনি। এরপর ৭২ মিনিটের সময় দলের হয়ে তৃতীয় গোল করেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার গ্যারেথ বেল।

৭৫ মিনিটের সময় রদ্রিগেজের পাস থেকে আবার আসে গোল। এবার তা করেন ইসকো। এ গোলের মাধ্যমে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৮১ মিনিটের সময় আরো একটি গোল পেয়ে ৫-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে রোনালদোর দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ