1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

নিরাপত্তা চুক্তিতে প্রাথমিক সম্মতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ১৫৬ Time View

sukআমেরিকার সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি বিষয়ে আলোচনায় বসেছে আফগানিস্তানের প্রবীণ বিধানসভা ‘লয়া জিরগা’। বুধবার থেকে এই আলোচনা শুরু হয়। এরমধ্যেই নিরাপত্তা বিষয়ক খসড়া চুক্তিতে প্রাথমিক সম্মতিতে পৌছেছেন দুই পক্ষ।

চারদিনব্যাপী এ আলোচনার মূল লক্ষ্য হচ্ছে, ২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন সৈন্যের অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।

ওয়াশিংটন এক বিবৃতিতে জানায়, এ চুক্তিতে আইনি সম্মতি না পেলে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, তারা আফগান কর্তৃপক্ষের সাথে এ চুক্তির জন্য সম্মতি দিয়েছেন।

জন কেরি স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানান, এ চুক্তির সফলতা নিয়ে অনেকই সন্দিহান হলেও তা বাস্তবায়ন হবে।

তিনি আরো জানান, এ আলোচনায় যুক্তরাষ্ট্র নিজের বক্তব্য জানিয়েছে। কিন্তু পরবর্তী সিদ্ধান্ত আফগান বিধানসভা গ্রহণ করবে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ খসড়া চুক্তিটি প্রকাশ করেছে। তবে প্রকাশিত খসড়া চুক্তিটি জন কেরির আগের উল্লেখিত চুক্তি কিনা তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, এ নিরাপত্তা চুক্তি আফগানিস্তানের পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুই হাজারেরও বেশি সদস্যবিশিষ্ট বিধানসভা লয়া জিরগার সাহায্য নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ