1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

বছরের জনপ্রিয় শব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ১৩৭ Time View

selfi২০১৩ সালে অক্সফোর্ড অভিধানে সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে ‘সেলফি’কে স্থান দেওয়া হয়েছে। এ বছরেই ইংরেজি ভাষায় এ শব্দের ব্যবহার বেড়েছে ১৭ হাজার শতাংশেরও বেশি।

অক্সফোর্ড অভিধানে ‘সেলফি’কে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে- একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যেকোন সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা।

অক্সফোর্ড অভিধান পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, প্রতি মাসে ওয়েবে প্রায় দেড় কোটি বার ইংরেজি শব্দ হিসেবে ‘সেলফি’ ব্যবহৃত হয়েছে।

অস্ট্রেলিয়ান একটি অনলাইন ফোরাম ২০০২ সালে প্রথম ‘সেলফি’ শব্দটি ব্যবহার করে বলে জানায় অক্সফোর্ড অভিধানের সম্পাদকরা।

প্রতি বছরই নতুন উদ্ভাবিত শব্দ ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে অক্সফোর্ড অভিধানে স্থান পায়। অক্সফোর্ড অভিধানে জায়গা পেতে শব্দটিকে অন্তত ১২ মাস প্রচুর ব্যবহৃত হতে হবে। শুধু তাই নয় শব্দটিকে জনমনে বিশেষ স্থানও পেতে হবে। মানুষের মুখে ওই শব্দের ব্যবহারের ব্যপকতার থেকে বরং শব্দটির প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়।

এসব শব্দ সামাজিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত নানা পরিবর্তনের ভেতর দিয়ে বের হয়ে আসে। এবং শব্দটিকে জনপ্রিয় করতে সাহায্য করে সামাজিক মাধ্যমগুলো।

এ বছর অভিধানে আরো যুক্ত হওয়া শব্দের মধ্যে রয়েছে ‘টোয়্যার্ক’ এর অর্থ- মিলি সাইরাসের নাচের একটি মুদ্রা, ‘বিঞ্জ-ওয়াচ’ যার অর্থ অতিমাত্রায় টিভি দেখা এবং ‘শ্মিট’ –বায়োলোজিকাল টিস্যু থেকে তৈরি কৃত্রিম মাংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ