1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

রোনালদোর হ্যাটট্রিকে বিশ্বকাপে পর্তুগাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ১৩৯ Time View

croরীতিমত ঝড় বয়ে গেল সুইডেনের উপর দিয়ে। এক রোনালদোর সামনেই অসহায় পুরো সুইডেন দল, দু’টি গোল করেও নিজেদের মাঠেই নাস্তানাবুদ স্বাগতিকরা। রোনালদোর হ্যাটট্রিক গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো পর্তুগাল।

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম লেগে এক গোলে পরাজিত হয়েছিলো সুইডেন। স্বপ্ন ছিলো দ্বিতীয় লেগে নিজেদের মাটিতে পর্তুগালকে হারানোর। সুইডেনের তুরুপের তাস ইব্রাহিমোভিচ এই ম্যাচে তার সবটুকু উজাড় করে দিয়ে খেলেছেন। তার নৈপুন্যের কারনে ৬৮, ৭২ মিনিটে জোড়া গোলের দেখা পায় সুইডেন। কিন্তু ধোপে টিকেনি, চারপাশের সবকিছু ফেলে সুইডিস দর্শকরা দেখলো সিআর সেভেনের তান্ডব।

খেলার ৫০ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। আর ৬৮ মিনিটে সমতা ফেরান ইব্রা। চার মিনিটের মাথায় আবার ইব্রার যাদু। এক গোলে এগিয়ে অনেকটা আশায় বুক বাধে সুইডিসরা। কিন্তু বিনা আভাসেই সে আশা, স্বপ্ন আর প্রত্যয় ধংসস্তুপে পরিনত হলো। ৭৭, ৭৯ মিনিটে পরাপর দুই গোল পর্তুগালের বিশ্বকাপের টিকেট নিশ্চিত করলেন রোনালদো।

সুইডেনের বিপক্ষে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা এখন রোনালদোর। কারণ এই ম্যাচে হ্যাটট্রিক করে পলেতার ৪৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন এই পর্তুগিজ তারকা।

২০১৪ ফুটবল বিশ্বকাপে ৩২ জাতির মিলন মেলায় পর্তুগালের পতাকা সমুন্নত থাকলো। আর বিশ্বের কোটি ফুটবলপ্রেমীর জন্য দুঃসংবাদ, ইব্রাহিমোভিচের মতো খেলোয়াড়কে দেখা যাবে না ২০১৪ বিশ্বকাপে। বয়সের বিচারে ৩২ বছরের ইব্রাহিমোভিচের এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ