1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ১০২ Time View

babপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন ব্যবসায়ী নেতারা। নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলকে সমঝোতায় রাজি করানোর চেষ্টায় এ বৈঠকে বসেছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আব্দুল আওয়াল মিন্টু, আনিসুল হক, এ কে আজাদ এ বৈঠকে উপস্থিত রয়েছেন।

কাজী আকরাম বুধবার রাতে বলেন, “প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আগেই আমরা সময় চেয়েছিলাম। বৃহস্পতিবার তিনি আমাদের সময় দিয়েছেন।”

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে জানান এফবিসিসিআই সভাপতি।

এর আগে ২ নভেম্বর ব্যবসায়ী নেতারা বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে সমঝোতার অনুরোধ জানিয়ে আসেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ