1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

‘শর্ত ছেড়ে সংলাপে আসুন’

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০১৩
  • ১২৮ Time View

inuবিরোধী দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, “সর্ব দলীয় সরকারের প্রবেশ পথ এখনো খোলা আছে। যে মন্ত্রণালয় চান দেওয়া হবে। শর্ত দেবেন না, হরতাল ডাকবেন না, নাশকতা চালাবেন না, সংলাপে আসুন।”

বুধবার কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদ আয়োজিত হরতাল-বিরোধী সমাবেশে এই আহ্বান জানান তিনি।

জামায়াত ও হেফাজতের সঙ্গ ত্যাগ করে নির্বাচনে যোগ দেওয়ার জন্য বিরোধীদলকে পরামর্শ দিয়ে ইনু বলেন, “জামায়াত ও হেফাজতের ট্রেন থেকে নেমে নির্বাচনের ট্রেনে উঠুন।”

তথ্যমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া সংলাপের পথ এড়িয়ে চলছেন। তার (খালেদা জিয়া) উদ্দেশ্য হলো যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে নির্বাচনে তাদের পাশে রাখা। খালেদা জিয়া জামায়াত হেফাজতের ট্রেনে শুধুই চড়ে বসেননি, তিনি পাইলটের সিটে বসেছেন। উনি নামলে সহিংসতা, তেঁতুল হুজুর থেমে যাবে।”

জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত না হলে পরিণতি যুদ্ধাপরাধীদের চেয়ে ভালো হবে না’ বলে মন্তব্য করেন ইনু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ