1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

ন্যাটোকে ব্যর্থ বললেন হামিদ কারজাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
  • ১৫০ Time View

hamid karjaiযুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যাটো বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, যৌথ বাহিনীর হাজার-হাজার সৈন্যের মৃত্যু এবং সামরিক অভিযানে কোটি কোটি ডলার ব্যয় করা ছাড়াও ন্যাটো বাহিনীর কারণে আফগানিস্তানকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে।

হামিদ কারজাই বলেন, তিনি তালিবানদের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলছেন যাতে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে।

ন্যাটো অভিযানে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মধ্যে বিরোধের একটি মূল কারণ।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারেও প্রেসিডেন্ট হামিদ কারজাই বারবার এ বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানে তালিবানদের নিরাপদ আশ্রয়স্থলে হামলা না চালিয়ে ন্যাটো বাহিনী অযৌক্তিকভাবে আফগানিস্তানের গ্রামগুলোতে হামলা চালাচ্ছে।

হামিদ কারজাইয়ের বর্তমান মেয়াদের মাত্র ৬ মাস বাকি রয়েছে। তিনি বলছেন, এখন তার লক্ষ্য আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনা। এ জন্যে তিনি তালিবানদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতেও আগ্রহী।

২০০১ সালে নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার কিছুদিন পরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে আক্রমণ করে। আফগানিস্তান অভিযানে অংশ নেয়া অধিকাংশ বাহিনীরই ২০১৪ সালের শেষের দিকে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ