1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

ইরাকে সন্ত্রাসী হামলায় নিহত ৮১

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৩
  • ১৩৮ Time View

iraqইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানী বাগদাদে শিয়া জিয়ারতকারীদের ওপর একটি হামলায়ই নিহত হয়েছেন ৫১ জন।

ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের আজামিয়া এলাকা দিয়ে হাজার হাজার শিয়া মুসলমান যখন কাজিমিয়ায় অবস্থিত ইমাম মুসা কাজেম (আ.) এর মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন তখন তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হয়। মুহূর্তেই লুটিয়ে পড়েন নারী ও শিশুসহ শত শত মানুষ।

এ ঘটনায় ৫১ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন অন্তত ১০৭ জন। শিয়া মুসলমানদের নবম ইমাম ইমাম জাওয়াদ (আ.) এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে হতাহত ব্যক্তিরা কাজিমিয়ার মাজারের দিকে যাচ্ছিলেন।

অন্যদিকে বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে বালাদ শহরের একটি ক্যাফের কাছে এক গাড়িবোমা বিস্ফোরণে ১০ জন নিহত এবং অপর ৩৫ জন আহত হন।  এ ছাড়াও ইরাকের বিভিন্ন স্থানে সহিংসতায় আরো বেশ কিছু আদম সন্তানের প্রাণ গেছে।

ঠিক কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ আল কায়েদার সমর্থনপুষ্ট কয়েকটি সুন্নি সংগঠনকে সন্দেহ করছে।

উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইরাকে গত সেপ্টেম্বর মাসেই প্রায় ১ হাজার মানুষ নিহত ও অপর ২ হাজার জনেরও বেশি আহত হয়েছে। দেশটিতে একমাসে এতো বেশি মানুষ খুব কমই নিহত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উগ্রপন্থী সন্ত্রাসীরা সেদেশের জনগণের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ