1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

লা লিগায় নেইমার-সানচেসের নৈপুণ্যে বার্সালোনার জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৩
  • ১৫৯ Time View

barsaলিওনেল মেসির অনুপস্থিতিতে জ্বলে উঠলেন নেইমার ও সানচেস। মেসি মাঠে না থাকলেও বার্সেলোনার জয় পেতে যেন কোনও সমস্যা হচ্ছে না৷ চ্যাম্পিয়ন্স লিগে সেলটিককে হারানোর পরে লা লিগায় ভালাদোলিদকে ৪-১ গোলে চূর্ণ করল নেইমাররা৷ শনিবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প নউতে এ বারের লা লিগার টানা অষ্টম জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করলেন চিলির স্ট্রাইকার অ্যালেক্সিজ সানচেস৷ পাশাপাশি গোল পেলেন জাভি এবং নেইমার৷তবে, ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ভালাদোলিদ৷ গোল করেন জাভি গুয়েরা৷ কিন্ত ওই গোল শোধ করতে ৪ মিনিটের বেশি সময় লাগেনি বার্সার৷

চোট পাওয়া মেসির জায়গায় এখন প্রথম একাদশে খেলছেন সানচেস৷ চিলির স্ট্রাইকারটির গোলেই করে বার্সা সমতা ফেরায়৷ বিরতিতে ম্যাচের ফল ১-১ ছিল৷ বিরতির পরে ঘরের মাঠে প্রবলভাবে ম্যাচে ফিরে আসে কাতালানরা৷ ৫২ মিনিটে জাভি গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান৷ ৬৪ মিনিটে ফের গোল করেন সাঞ্চেজ৷ তিন গোল দেওয়ার পরে ভালাদোলিদের রক্ষণ নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন বার্সার স্ট্রাইকাররা৷ ৭০ মিনিটে ফের ব্যবধান বাড়ান নেইমার৷ লা লিগার এখনও পর্যন্ত অপরাজিত জেরাদো মার্টিনোর দল৷ এই নিয়ে ১৯টি জয় পেল বার্সেলোনা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ