1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এটা একটা অদ্ভুত দেশ: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮১ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই দেশটা একটা অদ্ভুত দেশ। আপাত দৃষ্টিতে যা অসম্ভব তাও এখানে সম্ভব। তা না হালে ২০ বছর আগে যেখানে শিশু মৃত্যুর হার ছিল ১৬৫, এখন তা ৫৪-তে নেমে এসেছে। আমাদের এই সাফল্য দেখে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও বলেছেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি সাধিত হচ্ছে।

শনিবার সিলেটের একটি হোটেলে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর মাহমুদ হোসাইন বক্তব্য রাখেন। ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জিএম কাদের বলেন, এদেশে এত জনশক্তি থাকতে বিদেশ থেকে বৈমানিক এনে উড়োজাহাজ চালানো দুর্ভাগ্যজনক। তাই ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইং স্কুল চালুর উদ্যোগ নি:সন্দেহে ইতিবাচক।

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে বন্ধ বিমানবন্দরগুলো সচল করতে উড়োজাহাজ অবতরণসহ অন্যান্য চার্জ কমানোর চিন্তাভাবনা করা হবে।

ফারুক খান বলেন, আগামী দিনে শুধু বাংলাদেশই নয়, সারাবিশ্বের সব উড়োজাহাজ চালাবে আমাদের ছেলেরা। আর এজন্য দক্ষ জনবল তৈরি করতে বর্তমান সরকার রাজশাহী, কুমিল্লা ও সিলেটে ফ্লাইং স্কুল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ