1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

আজ ফাইনালে রাজস্থানের সঙ্গী মুম্বাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৩
  • ১৭৩ Time View

CL-T20শনিবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন ত্রিনিদাদ এন্ড টোবাগোকে  ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফাইনাল নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের এই দলটির জয়ে বড় ভূমিকা নিলেন ডিআর স্মিথ এবং শচীন টেন্ডুলকার।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান তোলে ক্যারিবিয়ান দলটি৷ জবাবে ১৯.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তুলে নেয় রোহিত শর্মারা৷ মাত্র ৩৮ বলে ৫৯ রান করেন স্মিথ৷ পাশাপাশি ৩১ বলে ৩৫ রান করেন শচীন৷ এদিন ২৬ রান করার সঙ্গে সঙ্গেই সব ধরণের ক্রিকেটে ৫০ হাজার রান পূর্ণ করেন শচীন৷ এছাড়া দীনেশ কার্তিক অপরাজিত ৩৩ রান করেন৷

ক্যারিবিয়ানদের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্মিথ এবং শচীন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলা শুরু করেন৷ ওপেনিং জুটিতেই ৯০ রান তোলে মুম্বাই৷ ৭ চার এবং ২ ছক্কার সাহায্যে ৫৯ রান করেন স্মিথ৷ এই ম্যাচে শচীনও পিছিয়ে ছিলেন না৷ ২ চার এবং ২ ছক্কা মারেন তিনি৷ শচীনের আউট হওয়ার পরে রায়াডু তেমন সুবিধা করতে না পারলেও রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক দলের হাল ধরেন৷ মুম্বাই অধিনায়ক ২৫ রান করেন৷ পরে পোলার্ডকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু বেশ ভাল ভাবেই সারেন কার্তিক৷

দুরন্ত অর্ধ-শতরান করার জন্য ম্যাচ সেরা হন স্মিথ।

রবিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও মুম্বাইর দুই বিদায়ী তারকা রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ