1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ধোনির চেন্নাইকে হারিয়ে ফাইনালে রাজস্থান রয়্যালস

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৩
  • ১২৫ Time View

rajosthan2চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে মহেন্দ্রসিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিজয়রত থামাতে সফল হলেন দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। স্পিনার প্রবীন তাম্বের দুর্দান্ত বোলিং-এর সৌজন্যে শুক্রবার রাজস্থান গোপালি শহর জয়পুরে প্রথম সেমিফাইনালে ১৪ রানে ২০১০ সালের চ্যাম্পিয়ন কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-র ফাইনালে প্রবেশ করল রাজস্থান রয়্যালস৷

৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে এদিন ৩ উইকেট নেন তাম্বে৷ শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানের ৫৬ বলে ৭০ রানের অনবদ্য ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তোলে রাজস্থান৷ রাহানে বাদে অবশ্য এদিন বলার মতো রান পাননি প্রায় কোনও রয়্যালস ব্যাটসম্যানই৷ রাহানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শ্যেন ওয়াটসনের (৩২)৷ব্যর্থ অধিনায়ক রাহুল দ্রাবিড়ও (৫)৷

চেন্নাই বোলারদের মধ্যে ৩টি উইকেট ব্র্যাভো এবং দু’টি করে উইকেট পান মরিস এবং হোল্ডার৷ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে সিএসকে’র৷

ব্যর্থ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩)৷ রাহুলদের জয় যখন একেবারে নিশ্চিত বলে মনে করা হচ্ছে, ঠিক সেই সময়েই দ্রাবিড়দের ফাইনাল ওঠার পথে অস্বস্তি বাড়িয়ে দেন সাত নম্বরে ব্যাট করতে নামা রবীচন্দ্রন অশ্বিন৷২৮ বলে ৩টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৪৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি৷ কিন্তু জেমস ফকনারের বলে বিনির হাতে ক্যাচ দিয়ে অশ্বিন প্যাভিলিয়ানে ফিরতেই জয় নিশ্চিত হয়ে যায় রাজস্থানের৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ