1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

বার্লুসকোনির দলের সকল মন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৪৪ Time View

barluscuniইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির রাজনৈতিক দলের সব মন্ত্রী দেশটির জোট সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পার্লামেন্টে আগামী সপ্তাহের আস্থাভোটকে সামনে রেখে মন্ত্রিসভার সব সিদ্ধান্ত স্থগিত করে দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার তারা একযোগে পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী এনরিকো লেট্টার এ সংক্রান্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এর আগে বার্লুসকোনি তার মধ্য-ডানপন্থী দল পিপল অব ফ্রিডমের (পিডিএল) মন্ত্রীদের ওয়াক আউট করার নির্দেশ দিয়েছিলেন।

বার্লুসকোনি শনিবার এক বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী এবং তার ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) পক্ষ থেকে জোট সরকারের সদস্যদের প্রতি দেয়া চূড়ান্ত সময়সীমা অগ্রহণযোগ্য।”

পিডিএলের বিরুদ্ধে শোডাউনের অংশ হিসেবে ৩০০ কোটি ইউরোর একটি প্যাকেজ বাজেটের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ার পর লেট্টা আগামী সপ্তাহে পার্লামেন্টে আস্থাভোটের ঘোষণা দিয়েছিলেন। এ অবস্থায় পিডিএলের মন্ত্রীরা কেবিনেট থেকে বেরিয়ে যাওয়ায় এখন প্রেসিডেন্ট জর্জিও ন্যাপোলিতানোকে হয় মধ্যবর্তী নির্বাচন দিতে অথবা লেট্টার দলকে নতুন করে জোট সরকার গঠনের সুযোগ দিতে হবে।

অবশ্য প্রেসিডেন্ট ন্যাপোলিতানো শনিবার আভাস দিয়েছেন, তিনি দেশে নতুন নির্বাচন দিতে চান না। ন্যাপেলস শহরে এক বক্তৃতায় তিনি বলেন, “আমাদের এমন একটি পার্লামেন্ট দরকার যেটি বিতর্কের পাশাপাশি কাজ করবে, কিছুদিন পরপর ভেঙে যাবে না।” ন্যাপোলিতানো আরো বলেন, “কয়েকদিন পরপর নির্বাচনি প্রচার দেখতে চাই না আমরা। আমরা চাই সরকারের ধারাবাহিকতা বজায় থাকুক এবং দেশের সমস্যা সমাধানে পদক্ষেপ নিক।”

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিডি বা পিডিএলের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর দল দু’টি মিলে জোট সরকার গঠন করে। প্রেসিডেন্ট ন্যাপোলিতানো সতর্ক করে দিয়ে বলেছেন, এই মুহূর্তে আরেকটি নির্বাচন দিলে সরকার গঠনের ক্ষেত্রে সংকট আরো বাড়বে; কমবে না। ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি সরকারি কোষাগারে তহবিলের ঘাটতির জন্য কঠোর ব্যয় সংকোচন কর্মসূচি হাতে নিতে বাধ্য হয়েছে। সূত্র: আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ