1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ও জুতো নিক্ষেপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২৯ Time View

rouhaniনিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে আসার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাঁজোয়া যান লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করেছে দেশটির একদল রক্ষণশীল বিক্ষোভকারী।

বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে দেশে ফেরার পর শনিবার এ ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, রুহানি শনিবার আমেরিকা থেকে তেহরানের মেহরাবাদ বিমান বন্দরের বাইরে আসার পর তার গাড়ি লক্ষ্য করে কমপক্ষে অর্ধশতাধিক লোকজন জুতা ও ডিম নিক্ষেপ করে। এ সময় তারা ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগান দেয়।

নিউইয়র্ক টাইমসের তেহরানের ব্যুরোর প্রধান থমাস আর্ডবিঙ্ক টুইটারে লিখেছেন, রাজধানী তেহরানে সাক্ষাত্স্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একদল রক্ষণশীল বিক্ষোভকারী প্রেসিডেন্টকে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়েছেন।

তেহরানের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফোনে কথা বলেছেন রুহানি। ১৯৭৯ সালের পর ইরানের কোনো প্রেসিডেন্টের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম সরাসরি আলোচনা।

তেহরানে ফিরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করেন রুহানি। তিনি তাঁর সমর্থক ও বিরোধী লোকজনের সঙ্গেও মিলিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ