1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

সুদানে পুলিশের গুলিতে নিহত ২৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৪১ Time View

sudanসুদানে ভর্তুকি কমিয়ে জ্বালানি তেলের দাম দ্বিগুণ করার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে ২৪ জন নিহত হয়েছে এবং ৮০ জনের মতো আহত হয়েছে। গত তিন দিন যাবৎ দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ওমার আল বাশিরের পদত্যাগ দাবি করছে।

খার্তুম শহরের আমদারমান হাসপাতালের পরিচালক ডা. ওসামা মুরতাদা বিবিসির এরাবিক সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাজধানী খার্তুমে পুলিশের সাথে বিক্ষোভকারীদের যে সংঘর্ষ হয়েছে সেখানে মানুষের ওপর গুলি চালানো হয়েছে। সেগুলো সব ছিল বুকে, পেটে, এবং মাথায়।
বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বিমানবন্দরগামী রাস্তাটি অবরোধ করে রাখা হয়েছে।
শহরের সব স্কুল বন্ধ রয়েছে এবং সংবাদপত্র প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুদানে ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে বেশ কয়েক ঘণ্টা যাবৎ। যদিও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এই ঘটনার সাথে এর সম্পর্ক রয়েছে কিনা বা সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা।গত সপ্তাহে সুদান সরকার বাজেট নিয়ন্ত্রণের লক্ষ্যে জ্বালানি ও গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধি করে।
আর এ লক্ষ্যে জ্বালানিতে ভর্তুকি কমিয়ে দেয়া হলে মঙ্গলবার থেকে রাজধানী খার্তূমসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকে।
এদিকে সুদানে মার্কিন দূতাবাসকে সব রকম সহিংসতা এড়াতে সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ