1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ছে তিস্তার পানি, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

ওয়েস্টগেট শপিংমল জঙ্গিমুক্ত ঘোষণা, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৫৭ Time View

sdsdsdঅবশেষে কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিংমল ৪ দিনের জিম্মি সঙ্কটের অবসান হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াতা। আর এ ঘটনায় আজ বুধবার থেকে দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে বলেন, পাঁচ হামলাকারী এবং সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, হামলাকারীদের আমরা পরাজিত করতে পেরেছি কিন্তু অনেক ক্ষতির বিনিময়ে।

উল্লেখ্য, এ ঘটনায় ৬১ জন সাধারণ নাগরিক এবং ৬ জন সৈন্যের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট। ধ্বংসস্তুপের ভেতরে আরও কয়েকটি মৃতদেহ থাকতে পারে। এ ঘটনায় ১৭৫ আহত হয়েছে। এর মধ্যে ৬২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এই ঘটনায় মৃতদের তালিকায় কোন বাংলাদেশী নেই বলেও জানা গেছে। মৃত ১৮ জন বিদেশি নাগরিকের মধ্যে ব্রিটেনের ৬ জন। এছাড়াও রয়েছে ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পেরু, ভারত, ঘানা, দক্ষিণ আফ্রিকা ও চীনের নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ