1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ফের বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২২ Time View

bsfঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)  গুলিতে আনোয়ার হোসেন (২৮) নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে আনোয়ার হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে ওই সীমান্তে গেলে ভারতীয় শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আনোয়ার হোসেন মোলানী সীমান্তের ৩৭১/৬-এস পিলার এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তার সহযোগীরা বাড়িতে নিয়ে আসেন।

গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন হরিপুর উপজেলার মোলানী মারাধর গ্রামের আজিজুল হকের পুত্র।

ঠাকুরগাঁও-৩০ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক আলমগীর হোসেন বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ