1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

সোনিয়ার বিরুদ্ধে সমন জারি করে মার্কিন আদালতে তলব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৫১ Time View

Sonia-Gandhiকংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন ফেডেরাল আদালত। এক শিখ সংগঠনের অভিযোগের ভিত্তিতে এ সমন জারি করা হয়েছে।

সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ এই যে, তিনি ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় জড়িত কংগ্রেস নেতাকর্মীদের যেভাবে আড়াল করছেন, তা আন্তর্জাতিক অপরাধ।

শিখ ফর জাস্টিস (এসএফজি)-নামের এক মার্কিন মানবতাবাদী সংগঠন কংগ্রেস সভানেত্রীর সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। সেই সংগঠনের দাবি ১৯৮৪ সালে শিখদের হত্যা, অত্যাচার, ধর্ষণের ঘটানায় প্রত্যক্ষ মদত ছিল শাসক দল কংগ্রেসের। তাই সোনিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

উল্লেখ্য, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে শুরু হয় শিখ নিধন যজ্ঞ। ২৭ পাতার অভিযোগ পত্রে এই শিখ সংগঠনে ১৯৮৪-শিখ দাঙ্গায় কংগ্রেসের যোগাযোগের প্রমাণ দাখিল করে। তাদের দাবি ৩০ হাজার কংগ্রেস কর্মী ইন্দিরা গান্ধী হত্যার প্রতিশোধ নিতে শিখদের অত্যাচার, ধর্ষণ, হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ