1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

বকেয়া বেতন-বোনাসের দাবিতে কারখানায় আগুন দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩
  • ৮৪ Time View

sromikবকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরের মৌচাকে লিবাস টেক্সটাইল লিমিটেড নামে পোশাক কারখানায় কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় পুড়ে গেছে ওই কারখানার নিচ তলার অফিস কক্ষ, গোডাউনসহ বেশকিছু কাপড় ও সুতা। পরে দুই ঘন্টার চেষ্টায় বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানার ১২‘শ  শ্রমিককে বিজিএম’র নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ ঈদ বোনাস প্রদান করে কর্তৃপক্ষ। কিন্তু বোনাস দুইশত টাকা কম দেওয়া হয়েছে দাবি করে বুধবার সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর পর্যন্ত বকেয়া বোনাস ও বেতন প্রদানে কর্তৃপক্ষের কোনো ইতিবাচক আশ্বাস না পেয়ে এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে কারখানার নিচ তলায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় পুড়ে যায় ওই কারখানার নিচ তলার অফিস কক্ষ, গোডাউনসহ বেশ কিছু কাপড় ও সুতা। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন দেয়ার সময় কারখানার চতুর্থ তলায় ১৫ জন শ্রমিক আটকা পড়লেও তাদের সবাইকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন শ্রমিককে আটক করেছে শিল্প পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ