1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩
  • ৯০ Time View

icc15আগামীকাল মঙ্গলবার ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের সূচি ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মেলবোর্ন এবং ওয়েলিংটনে একসাথে এই সূচি ঘোষিত হবে বলে আইসিসি সূত্রে জানানো হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার মেলবোর্ন এবং ওয়েলিংটনে একই সময়ে ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পুল, ভেন্যু এবং সূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মেলবোর্নের ডকল্যান্ডের পেনিনসুলা সেন্ট্রাল পিয়ারে এবং ওয়েলিংটনের সিরসা থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দিবে আইসিসি। উভয় অনুষ্ঠানে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও আইসিসির কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বর্তমান ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররাও অংশ নিবেন।

মেলবোর্নের ঘোষণাটি আইসিসির সহ-সভাপতি মোস্তফা কামাল, ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান রালফ ওয়াটার্স, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী জন হার্নডেন মিলে ঘোষণা করবেন।

অন্যদিকে ওয়েলিংটনে এই সূচি ঘোষণা করবেন আইসিসি সভাপতি এলান আইজাক এবং নিউজিল্যান্ড বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান থেরেসে ওয়ালস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ