1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

অবশেষে টেলিটকের অপহৃত ৫ কর্মী উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৩
  • ১১৯ Time View
kormiঅপহরণের ১৭ দিন পর খাগড়াছড়িরর দীঘিনালা এলাকা থেকে বি টেকনোলজির এক প্রকৌশলীসহ অপহৃত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে তাদের উদ্ধারা করা হয়। উদ্ধারকৃতরা হলেন- বি টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান।
বি টেকনোলজি রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকা থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়। তবে অপহরণকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। অপহৃত ব্যক্তিরা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। তবে তারা সুস্থ আছেন।
রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম জানান, অপহৃত ব্যক্তিদের উদ্ধারের পর ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) তত্ত্বাবধানে খাগড়াছড়ি থেকে রাঙামাটি আনা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি টেকনোলজির ওই পাঁচজনকে অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বি টেকনোলজি কর্তৃপক্ষের সঙ্গে খাগড়াছড়ির একটি গোপন জায়গায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিপণ বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করায় সমঝোতা ভেস্তে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ