1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

আফ্রিদি ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের হার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩
  • ১২৫ Time View

শহীদ আফ্রিদি গড়লেন ইতিহাস। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং স্পেল করে পাকিস্তানকে জেতালেন ১২৬ রানে। বল হাতে ৭ উইকেটের আগে ব্যাটিংয়েও করেছেন ঝড়ো ৭৬। এরচেয়ে ভালো প্রত্যাবর্তন হয়ত স্বপ্নেও ভাবেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল ৯ উইকেটে ২২৪। জবাবে আফ্রিদি ম্যাজিকে মাত্র ৯৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজে তাই ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

৯ ওভারে মাত্র ১২ রান খরচায় আফ্রিদির ৭ উইকেট নেওয়াটা এক ম্যাচে ওয়ানডে ইতিহাসেরই দ্বিতীয় সেরা বোলিং। এক ম্যাচে ৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন চামিন্দা ভাস।

আফ্রিদির তোপে একে একে ফিরেছেন স্যামুয়েলস (২৫ রান), সিমন্স (১০), ব্রাভো (০), পোলার্ড (৩), রোচ (১), নারিন (১৪) ও হোল্ডার (০)। মোহাম্মদ ইরফান নিয়েছেন দুই উইকেট। আর ক্রিস গেইল ৮ বলে ১ করে হন রানআউট।

আফ্রিদি ক্রিজে আসার আগে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। আফ্রিদির ৫৫ বলে ৬ বাউন্ডারি ৫ ছক্কায় ৭৬ রানের ইনিংসে বিপর্যয় এড়িয়ে ২২৪ করে তারা। অধিনায়ক মিসবাহ ৫২ ও আজমল করেন ১৫। হোল্ডার ৪ আর রোচ নিয়েছিলেন ২ উইকেট। কিন্তু ব্যাট হাতে ঝড়ের পর বোলিংয়ে যাদু দেখানো অনন্য আফ্রিদির কারণে আর জেতা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।

পাকিস্তান: ২২৪/৯

ওয়েস্ট ইন্ডিজ: ৯৮/১০

ফল: পাকিস্তান ১২৬ রানে জয়ী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ