1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশকে জাহিলাতের যুগে ঠেলে দিতে চায় আল্লামা শফী: মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৩
  • ১৫২ Time View

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নারীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী আহমেদের অশ্লীল, কুরুচিপূর্ণ  ও অপমানজনক বক্তব্যের প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন।

তিনি বিরোধী দলের সদস্যদেরও মাওলানা শফি আহমেদের এই বক্তব্যের প্রতিবাদে ধিক্কার জানানোর জন্য আহ্বান জানান।

আজ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে শফি আহমেদের বক্তব্যের প্রতিবাদে কৃষিমন্ত্রী এ ধিক্কার জানান।

একই বিষয়ের ওপর সংসদে আরও বক্তব্যে রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সরকারি দলের সদস্য বেবী মওদুদ, ফজিলাতুননেসা বাপ্পি, তারানা হালিম, বিরোধী দলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও আসিফা আশরাফী পাপিয়া।

মতিয়া চৌধুরী বলেন, মাওলানা শফি আহমেদ ধর্মের বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু কোরআনের মর্মার্থ উপলব্ধি করতে পারেননি এবং তিনি তা আমলও করেন না। যদি করতেন তাহলে নারীদের সম্পর্কে এমন অশ্লীল মন্তব্য করতে পারতেন না। পবিত্র কোরআনেই নারীদের শিক্ষা ও কাজের স্বীকৃতি প্রদান করা হয়েছে।

মতিয়া চৌধুরী বলেন, শফি আহমেদের কথা মানতে হলে আমাদের মহিলা সংসদ সদস্যদের সংসদে নয়, বাড়িতে থাকার কথা। তিনি দেশকে আইয়ামে জাহিলাতের যুগে ঠেলে দিতে চাইছেন। বিরোধী দলের সদস্যরা তা উপলব্ধি করতে পারছেন, কিন্তু সরকারকে ঠেকাতে তারা এখন শফি আহমেদের পক্ষ অবলম্বন করছেন। যা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়।

তিনি বলেন, ’৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে রংপুরে মেয়েরা ক্ষুধার জ্বালায় ভাতের দাবিতে সরকারি দফতরে রেজিস্ট্রারের মাধ্যমে পতিতাবৃত্তিতে নেমেছিল। তখন শফি আহমেদ কোথায় ছিলেন, তিনি তাদের উদ্ধারে এগিয়ে আসেননি কেন? জিয়ার শাসনামলেই মদের লাইসেন্স, হাউজি ও নামিদামি হোটেলে প্রিন্সেসদের নাচানো হতো। তখনও শফি আহমেদ প্রতিবাদ করেননি কেন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ