1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ওয়াসিম আকরাম বিয়ে করলেন অস্ট্রেলীয় নারী সানিয়েরাকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৩
  • ১৪৪ Time View

আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওয়াসিম আকরাম। এবার আর কোন গুজব নয়। মেলবোর্নের ৩০ বছর বয়সী সানিয়েরা থম্পসন নামে এক মহিলার সাথে ইতোমধ্যেই এনগেজমেন্ট সেরে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ৪৭ বছর বয়সী ওয়াসিম আকরাম।

সূত্রে জানা যায়, লাউঞ্জ রুমে আকরামই প্রথম সানিয়েরাকে বিয়ের প্রস্তাব দেন।

প্রথাগত ভাবে বিয়ে করতে হলে তার বাবাকে প্রস্তাব দেয়ার কথা জানান সানিয়েরা। এরপর সানিয়েরার বাবা বিয়ের সম্মতি দেন ।
২০১১ সালে মেলবোর্নে এ জুটির প্রথম সাক্ষাৎ হয় এবং আকরাম বলেন ভালবাসা পেয়ে মুগ্ধ তিনি।
তিনি বলেন, ‘আবার বিয়ে করব কখনোই এমনটা আমি ভাবিনি। তবে আবারো ভালবাসা খুজে পেয়ে আমি ভাগ্যবান এবং খুশি।’

‘জীবনে দ্বিতীয়বার সুযোগ আসে আমি কেবল এটাই দেখাতে চেয়েছি।’

উল্লেখ্য, আকরামের প্রথম স্ত্রী হুমা ২০০৯ সালে মারা যান। ১৫ এবং ১২ বছর বয়সী তাদের দু’টি ছেলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ