1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

সিরিয়া ছেড়ে পালানোর চেষ্টা করছে আসাদ পরিবার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২
  • ১৮৯ Time View

সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। প্রেসিডেন্টের পরিবারকে গোপনে দেশত্যাগে সহায়তা করছে নিরাপত্তা বাহিনী।

সোমবার একটি মিশরীয় দৈনিকে এই খবর বেরিয়েছে।

মিশরীয় দৈনিক আল মাসরি আল ইয়ম জানিয়েছে, সিরিয়ার বিরোধীদের একটি সূত্র জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী বাশার পরিবারকে দেশ ত্যাগে সহায়তা করছে।

সূত্র মতে, বাশার পরিবারের সদস্যদের মধ্যে প্রেসিডেন্টের স্ত্রী আসমা আসাদ, তার সন্তানরা, মা এবং ভাইয়েরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি আরো জানিয়েছে, একটি সরকারি গাড়িবহর দামেস্ক বিমানবন্দরের দিকে যাওয়ার পথে বিদ্রোহী সেনাদের প্রতিরোধের মুখে পড়ে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সেনাদের তুমুল বন্দুকযুদ্ধ হয়। নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট পরিবারকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে পুনরায় প্রেসিডেন্ট প্রাসাদে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

এদিকে, গত কয়েক দিনে সিরিয়াতে সহিংতা বেড়েছে। রোববার বিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে ৪১ জন বেসামরিক নিহত হয়েছে বলে সিরিয়াতে মানবাধিকার পর্যবেক্ষকরা জানিয়েছে। এদিন হোমস প্রদেশে ১৪ জন এবং হামা শহরে নিহত হয়েছে ১২ জন বেসামরিক। উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবেও নিরাপত্তা বাহিনীর হামলায় হতাহতের খবর পাওয়া গেছে।

এর মধ্যে গত রোববার রাজধানী দামেস্কের শরতলীতে সেনাদের গুলিতে ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সিরিয়াতে বিক্ষোভ দমনে সরকারের দমন অভিযান বন্ধের অঙ্গীকার পর্যবেক্ষণে গঠিত আরব লিগের মিশন প্রত্যাহারের একদিন পরেই এই হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ