1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

প্রতিপক্ষের ব্যাটের আঘাতে কিশোর ক্রিকেটার নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২
  • ২৫৫ Time View

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় শনিবার দুপুরে নজরুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

শহরের বিলপাড় এলাকার আব্দুর রহমানের পুত্র নিহত নজরুল কাঠ মিস্ত্রির কাজ করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, শুক্রবার দুপুরে বিলপাড় এলাকায় ক্রিকেট খেলায় আউট হওয়া নিয়ে নজরুলের সঙ্গে তার প্রতিবেশী খুর্শিদ মিয়ার পুত্র কিশোর রফিকের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে রফিক তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে নজরুলের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে সঙ্গী খেলোয়াড়রা তাকে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার দুপুর ১২টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নজরুল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ