1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

মানব সেবায় জুড়ি নেই লিওনেল মেসির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩
  • ১৪৯ Time View

যখন মাঠে পারফরম করেন, তখন কাঁধে পাহারসমান চাপ আর দায়িত্ব নিয়ে পারফরম করেন। এর পাশাপাশি বাইরের দায়িত্ব পালনেও জুড়ি নেই তার।

তিনি আর কেউ নন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল যাচ্ছেন চারবার ব্যালন ডি’ওর জেতা বার্সার এই তারকা।

সেনেগালে ম্যালেরিয়ার প্রকোপ কমাতে একটি ক্যাম্পেইনে অংশ নিতে যাচ্ছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সেখানে কাতারি এক প্রতিষ্ঠানের হয়ে স্থানীয় লোকজনের মাঝে মশারি বিতরণ করবেন তিনি।

এছাড়া দেশটির রাজধানী ডাকারে ‘সকার ফর হেলথ’ নামক একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি।

এ প্রসেঙ্গে মেসি বলেন, ‘আমি জানি, সেনেগালের ভ্রমণটি আমার জন্য খুবই কঠিন হবে। কারণ সেখানে ম্যালেরিয়া আক্রান্তদের দুঃসহ যন্ত্রণা নিজ চোখে দেখতে হবে।’

ম্যালেরিয়ার প্রকোপ কমাতে নিজের ভূমিকা নিয়ে মেসি বলেন, ‘ম্যালেরিয়ার প্রকোপ কমাতে ফুটবল কাজ করছে। কারণ এর ফলে সহস্রাধিক জীবন বেঁচে যাবে। আর এর অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ