1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’, হঠাৎ কেন বললেন তানজিন তিশা ৩৭ রানের ইনিংসে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্ধানা প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর ১৯ দিনে ২৩ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদ হিসাব তলব করলো দুদক পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: বিচার দাবিতে ডিসি অফিস ঘেরাও শরীয়তপুর জেলা যুবদলে সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল ক্যাটরিনাকে ট্রল করায় রেগে খালি গা দেখিয়ে যা বললেন সালমান খান মা হলেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২
  • ২৪৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রোববার হবিগঞ্জ শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার বণিক এ ১৪৪ ধারা জারি করেন।

এবিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টা থেকে এ আদেশ কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া ১৪৪ ধারা অব্যাহত থাকবে। এসময়ের মধ্যে কেউ সভা-সমাবেশ করতে পারবেন না।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার বণিক বাংলানিউজকে জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও জামায়াতে ইসলামের মিছিলের কর্মসূচিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে এই ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে, এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বাংলানিউজকে বলেন, ‘আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা স্বাধীন কর্মকা-ে হস্তক্ষেপের শামিল।’

তিনি আরও বলেন, ‘যারা এ কাজটি করেছে, এতে করে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র রাখার স্বার্থে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এর সরকারও গণতান্ত্রিক। তাই, এ দেশে গণতান্ত্রিক কর্মকা-ে বাধা দেওয়া ঠিক নয়।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের জুলম-নির্যাতন থেকে মুক্তি চাই এবং এ ধরনের অগণতান্ত্রিক কর্মসূচি থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানাই।’

প্রসঙ্গত, রোববার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির গণমিছিল করার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ