1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

সংকট কাটিয়ে গ্যাস উৎপাদন শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০১৩
  • ১৩৩ Time View

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট সংকট কাটিয়ে  গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন পুন:রায় শুরু হয়েছে। আর এর কারনে ক্রমশ গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।

পেট্টোবাংলা সূত্র জানায়, শেভরন তাদের জানিয়েছে তারা ইতোমধ্যে মেরামতের কাজ শেষের পথে। সন্ধ্যার পর থেকে রাজধানীর অনেক এলাকায় গ্যাস সরবারহ স্বাভাবিক হতে শুরু করে। আজ রাতের মধ্যে এই সমস্যা কেটে যাবে বলে জানা গেছে।

এরআগে বিবিয়ানা গ্যাস ফিল্ডের সঞ্চালন লাইন ফেটে যাওয়ায় তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগ পোহাতে নগরবাসীকে। শনিবার রাতে রাজধানীজুড়ে চলমান গ্যাসের সংকট শুরু হয়।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, ফেটে যাওয়া বিবিয়ানা গ্যাস ফিল্ডের সঞ্চালন লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) শাহজাহান মিয়া জানান, বিবিয়ানা গ্যাসফিল্ডের সাইড লাইনে ছিদ্র হওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিকেলের মধ্যেই লাইন মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। রাতের মধ্যে গ্যাস সংকট দূর হয়ে যাবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ